সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

0 Comment
0 min read
Share

আল হামদুলিল্লাহ সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

গত ২৮/০৯/২০২৩ ইংরেজি নাইক্ষ্যংছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ ও এতিমখানা, দারুচ্ছুন্নাহ মহিলা এর আয়োজনে উপজেলা পর্যায়ে সকল সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একশতাধিক ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সীরাত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,যার মধ্যে ভিন্ন সম্প্রদায়ের ছাত্রী ও ছিল। আজ ২২/১০/২০২৩ ইংরেজিতে বিজয় ছাত্র -ছাত্রীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফি উল্লাহ মহোদয় উপস্থিত থাকার থাকলেও অসুস্থতার কারনে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি। নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে’র উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা: জেড.এম. সেলিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আকতার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মাওলা,নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে’র হিসাব রক্ষক মো:কালাম সহ অনেক।

Share

Leave your comment


Sirat (Prophet Mohammed Sm.) Life competition & Prize given ceremony 2025

Sirat ( Prophet Mohammed Sm.) Life competition & Prize given...